পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৬০ বোতল নেশাজাতীয় ভারতীয় সিরাপ জব্দ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ১৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনক্রিক্স কফ সিরাপ জব্দ করেছে।

পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, ১৯ অক্টোবর রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় কড়িয়া বিওপি'র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/২৮-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন তাজপুর গ্রামের আখ ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন চোরাকারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ১৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনক্রিক্স কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। 

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এহসান হাবীব বলেন, 'সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com