সাবেক ছাত্রনেতা আবদুল বাসেতের মৃত্যুতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর গভীর শোক প্রকাশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ এএম

উচমান গনি টেকনাফ কক্সবাজার 

উখিয়া উপজেলার সাবেক ছাত্রনেতা আবদুল বাসেতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মাননীয় সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

এক শোকবার্তায় তিনি মরহুম আবদুল বাসেতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় শাহজাহান চৌধুরী বলেন, আবদুল বাসেতের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বিশেষ করে, তাঁর রেখে যাওয়া অবুঝ শিশুদের কথা ভেবে হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠছে। মহান আল্লাহ যেন তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন এবং শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার পথ সহজ করে দেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com