ইসলামী বিশ্ববিদ্যালয়ে চার পদে নতুন নিয়োগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম

ওসমান গণি, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চারটি প্রশাসিক পদে নতুন চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবাড (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত চারটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, টিএসসিসির পরিচালক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান, প্রেস প্রশাসক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ ও সেন্ট্রাল ল্যাবের পরিচালক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন ভুঁইয়া নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এসব পদে তাদেরকে নিয়োগ দেন।

জানা যায়, আইসিটি সেলের পরিচালক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলীর স্থলালভিষিক্ত হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ও টিএসসির পরিচালক পদে ড. জাকির হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান। 

এছাড়া ২১ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেস প্রশাসক হিসেবে বাংলা বিভাগের ড. গাজী মাহবুর মুর্শিদ ও ১৮ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেন্ট্রাল লাইব্রেরির পরিচালক হিসেবে ড. মুহাম্মদ রুহুল আমীন ভুঁইয়া দায়িত্ব পালন করবেন। নিয়ম অনুযায়ী তারা সুযোগ-সুবিধা পাবেন৷

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com