দুর্গোৎসবে ‘চিন্ময়ী’র মোড়ক উন্মোচন করলেন খাদ্যমন্ত্রী রিতা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি পূজামণ্ডপে প্রকাশিত স্মারক প্রকাশনা ‘চিন্ময়ী’র মোড়ক উন্মোচন করেছেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা ।
গতকাল রাতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, এবং মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক মাসুদ ও সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ।
এ ছাড়া মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার দুলাল ও সাধারণ সম্পাদক রুহিদাস তরফদার, মন্দির কমিটির সভাপতি রতন মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে আরও যোগ দেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তাপস রাজবংশীসহ বিভিন্ন সনাতনী সংগঠনের প্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা ।