বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার মাসিক সমন্বয় ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম

মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি (পত্নীতলা, নওগাঁ):

১৯/১০/২০২৬ রোজ সোমবার পত্নীতলার নজিপুর পৌরসভার আত্রাই নদীর তীরে পৌরপার্কের সবুজ চত্বরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে পেশাগত মান উন্নয়ন, সংগঠনকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের ঐক্য বজায় রাখার লক্ষ্যে এক মাসিক সমন্বয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সভায় সংগঠনটির পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মোঃ মোকসেদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রিজওয়ান হোসেন-এর পরিচালনায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মান্দা উপজেলা শাখার সভাপতি এবং নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুল ইসলাম সোহান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি মোঃ মিলন শাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন এবং মান্দার সক্রিয় সদস্য মোঃ মেহেদী হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।

আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সমাজের অন্যায়-অসংগতির চিত্র তুলে ধরা এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি মোঃ সোহানুল ইসলাম সোহান তাঁর বক্তব্যে প্রেস ক্লাবের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে মান্দা ও পত্নীতলা উপজেলার সাংবাদিকদের যৌথ মেলবন্ধন ও পেশাদারিত্ব বৃদ্ধির আশ্বাস দেন।

​সভাপতি মোঃ মোকসেদুল ইসলাম সভার সমাপনী বক্তব্যে সংগঠনের সব সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করার আহ্বান জানান এবং উপস্থিতি ও সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com