জামায়াতের আমির মাঝে মধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন : রাশেদ খাঁন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর সম্পর্কে, প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, যারা সরকারকে সহযোগিতা করবে না, তারা কীভাবে জনগণকে সহযোগিতা করবে? জামায়াতের আমির মাঝে মধ্যে যে ধরনের আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন, তা শুনে মানুষ হাসি-তামাশা করছে। জামায়াতর আমির একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন, ছাত্রলীগের স্টাইলে তার বক্তব্য এখনো লক্ষ্য করছি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় বারোয়ারী পুজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
তখন রাশেদ খাঁন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক দল এনসিপিকে নিয়েও সমালোচনা করেন। দলটির উদ্দেশে তিনি বলেন, যারা একাত্তরে বাংলাদেশ চায়নি, তাদের সাথে জোট করে বাংলাদেশ গঠন করা যাবে না।
এই অনুষ্ঠানে অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান-ও। তিনি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বারবার প্রমাণ করেছে। যা ঐতিহাসিকভাবে প্রমাণিত। সেই সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দিধা নেই।
সে সময় ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সনাতনধর্মালম্বী নেতৃবৃন্দ উপস্থিন ছিলেন