পাঁচবিবি উপজেলা ও পৌর পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পাঁচবিবি উপজেলার ও পৌর শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান। 

গতকাল ১৯ই অক্টোবর সোমবার রাতে উপজেলা ও পৌর বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ৮টি ইউনিয়নের ও পৌর শহরের বেশ কিছু মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে শারদীয় অষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন এবং নগদ অর্থ অনুদান হিসেবে সহযোগিতা করেন। 

এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলেন এবং বিভিন্ন বিষয় খোঁজখবর নেন। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আবু তাহের, বিএনপি নেতা সাবেক ছাত্রদল সভাপতি জনাবুর রহমান জনি, জেলা যুবদল নেতা গোলাম রব্বানী মাস্টার, উপজেলা যুবদল নেতা নয়ন প্রধান, রিপন আকন্দ, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, , বিএনপি নেতা জনি, যুবদল নেতা মিন্নুর, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রানা হোসেন রাব্বি, রাকিব, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পৌর ছাত্রদলের আহ্বায়ক আর আই রকি, কলেজ ছাত্রদলের সভাপতি ইয়ানুর রহমান,

ছাত্রদল নেতা রাকিব,সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com