সোনারগাঁও ' আলো আই হসপিটাল' উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘আলো আই হসপিটাল’।
বুধবার সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনসাফ হসপিটালের চেয়ারম্যান ডা. সাত্তার বিন সুমন, স্থানীয় সমাজ সেবক মো. নুরুজ্জামান, মো. ফজলুল হক, সাংবাদিক রবিউল হুসাইন, পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, প্রকৌশলী সাইদুল হক, মাওলানা মহিউদ্দিন মামুন ও মনিরুজ্জামান পলাশ।
সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ফরিদ হোসেন, সেলিম আহমেদ প্রধান, গিয়াস কামাল, ইমরান হোসেন, মোক্তার হোসেন, ফয়সাল হোসেন, শাহদাৎ হোসেন সহ হাসপাতালের পরিচালক ও কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্যরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল কামাল।
নতুন এই চক্ষু হাসপাতাল চালুর মধ্য দিয়ে সোনারগাঁওয়ের স্থানীয় বাসিন্দাদের চোখের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। এ হাসপাতালে অত্যাধুনিক মেশিনে চোখের ফেকো অপারেশনসহ বিভিন্ন সার্জরির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি চোখের সব ধরনের পরীক্ষা ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।