বেতগাড়ীর পূজামণ্ডপে এনসিপির পাশে দাঁড়ানো, জোর সম্প্রীতিতে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম

মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া,‎রংপুর প্রতিনিধি:

‎ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শন করে আয়োজক, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলটির নেতারা।

‎পরিদর্শনকালে এনসিপির গঙ্গাচড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছামিউল ইসলাম শুভ বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” সাম্প্রদায়িক বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধই সমাজকে শক্তিশালী করে। সব ধর্মের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখা জরুরি।

‎দলটির সাংগঠনিক সম্পাদক ও বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জীবন মিয়া বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার ভিত্তিতেই গড়ে উঠতে পারে শান্তিপূর্ণ ও মানবিক সমাজ।

‎এ সময় উপস্থিত ছিলেন এনসিপির বেতগাড়ী ইউনিয়ন শাখার আহ্বায়ক মোকলেছার রহমান, সদস্যসচিব বুলবুল আহম্মেদ বুলু, সাংগঠনিক সম্পাদক দেলদার রহমানসহ দলটির অন্যান্য নেতাকর্মী।

‎পূজামণ্ডপের আয়োজক ও ভক্তদের শুভেচ্ছা জানিয়ে নেতারা বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সব সম্প্রদায়ের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা জরুরি। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে বেতগাড়ীকে একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com