জয়পুরহাটে মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটে ৩০৯টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা।
সোমবার মহাঅষ্টমীতে শহরের সবচেয়ে বড় মণ্ডপ শহরের মাদারগঞ্জ দূর্গা মন্দির মন্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
এবার দেবী রুপে পুজিত হয়েছেন শহরের মাদারগঞ্জ এলাকার অমিত কুমার চৌধুরীর মেয়ে তাজপুর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী শ্রেষ্ঠা চৌধুরী। পূজায় মন্ত্র পাঠ করেন পুরোহিত চপল চক্রবর্তী।
কুমারী পূজা দেখতে সকাল থেকে মাদারগঞ্জ মন্ডপে ভিড় করেন জেলার বিভিন্ন স্থান থেকে আসা শতশত ভক্তরা। এরপর অষ্টমীর পূজা অর্চনা শেষে নতুন কাপড় পড়িয়ে দেবীর সাজে সজ্জিত করে কুমারীকে মন্দিরে বসানো হয়। এসময় ঢাক-ঢোল, শঙ্খ আর উলু ধনিতে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গন। শ্রীরামকৃষ্ণের কথামৃত সব স্ত্রীলোক ভগবতীর একটি রুপ। সেই রুপকে চিন্তা করে কুমারী পূজা করা হয়।
এসময় জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, জয়পুরহাট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফন্ডের আহবায়ক উৎপল কুমার মন্ডল ও মন্দিরের সভাপতি অমিত কুমারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বোমা উদ্ধারের আতঙ্ক পেরিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব
জয়পুরহাটে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ