নওগাঁ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: মাদকসহ আটক ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ এএম

মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি, নওগাঁ।

​নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল ও ফেয়ারডিল সিরাপসহ মো. জালাল হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

​পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়:

​১৭ অক্টোবর বিকেলে নওগাঁ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান চালায়। মাদকসহ হাতেনাতে ধরা ১। এলাকা থেকে ২৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেলসহ বাসুদেবপুর গ্রামের জালাল হোসেনকে আটক করা হয়। তাকে মালামালসহ ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

​এরণ ১৮ অক্টোবর গভীর রাতে আলতাদিঘী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে কালুপাড়া বিওপির একটি টহল দল।

​সীমান্ত সুরক্ষায় এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com