গাজীপুরে স্বামীর বিরুদ্ধে কিশোরী স্ত্রীকে হ/ত্যা/র অভিযোগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ এএম
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর পূবাইলে হাসনা আক্তার (১৭) নামে এক কিশোরীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রফিকুল ইসলাম (২৮)-এর বিরুদ্ধে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে হায়দরাবাদ মাওরারটেক রেললাইনের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে দম্পতির মধ্যে বিরোধ চলছিল। এর জেরে হাসনাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা অভিযুক্ত রফিকুলকে আটক করে পুলিশে দেন।
গুরুতর আহত হাসনাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ ও অভিযুক্তকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।