পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:১০ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পাঁচবিবি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও

শারদীয় অষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া। 

গতকাল ১৯শে অক্টোবর সোমবার রাতে পাঁচবিবির কেন্দ্রীয় বারোয়ারি মন্দির পরিদর্শন করেন। 

এ সময় তিনি বারোয়ারি মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ, আনসার ভিডিপির সদস্যদের সাথে আইনশৃঙ্খলার বিষয়ে নিয়ে কথা বলেন। 

এরপর দক্ষিণ গোপালপুর আদিবাসী সার্বজনীন মন্দির পরিদর্শনে গেলে অত্র মন্দিরের পূজা উদযাপন কমিটির 

পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল ছিটিয়ে নেচে গেয়ে বরণ করেন, 

জেলা প্রশাসক মন্দিরে যাওয়ার কারণে মন্দির কমিটির সকল সদস্যগণ জেলা প্রশাসককে অভিনন্দন এবং ধন্যবাদ জানান। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া।

এ সময় মন্দিরের আইন শৃঙ্খলা ও পূজা উদযাপনের 

আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন, এবং পূজা উদযাপন কমিটির সকল সদস্যকে শারদীয় অষ্টমীর শুভেচ্ছা জানান। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পাঁচবিবি উপজেলার সুযোগ্য জনবান্ধব নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ হাসান, 

থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানসহ জেলা প্রশাসকের সফরসঙ্গী অফিসারবৃন্দ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com