শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাড়ির সুপারি গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলে আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই রবিউল ইসলাম পলাতক রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুল ইসলাম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে মজিবুল ইসলাম ও তাঁর ছোট ভাই রবিউল ইসলামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আবারও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় ছোট ভাই রবিউল ইসলামের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় তাঁর স্ত্রী ও ছেলেও আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে চিকিৎসার জন্য নেওয়ার পথে মজিবুল ইসলামের মৃত্যু হয় বলে জানা গেছে।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে আপন ভাইয়ের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।চাঞ্চল্যকর ঘটনা বৌদের ঝগড়ায় প্রাণ গেল বড় ভের 

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধে এ ঘটনা। অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডলকে আটকে পুলিশের অভিযান চলছে

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com