কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুুড়িগ্রা‌মের রৌমারী‌ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুটি পরিবারের ৫ জন অ‌টোযাত্রীর নিহত হ‌য়ে‌ছে। শ‌নিবার(১৭অ‌ক্টোবর) দুপু‌র আড়াইটার দি‌কে উপজেলার যাদুরচর ইউনিয়নের সা‌য়েদাবাদ বাজা‌র ময়মনসিংহ মহাসড়কে এক‌টি মাল‌বোঝাই ট্রাক দাড়িয়ে থাকা ব‌্যাটা‌রি চা‌লিত অ‌টো‌রিকশা‌টি‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থলে তিনজ‌ন এবং রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ২ জনের মৃত‌্যু হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কাউসার আলী ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ ব‌লেন, দুটি পরিবারের ৫ জন নিহত হয়েছে। নিহতরা হলেন,উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো: শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন (২৬), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)রয়েছে। অপর দুইজনের মধ্যে অটোচালক জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার (অজ্ঞাত) চালক ও তার স্ত্রী শরীফা বেগম (৪২) এবং মেয়ে গুরুতর আহত বৃষ্টিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সামাদ জানান হাসপাতালে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নিশ্চিত করে বলেন, নিহত সকলে একই পরিবারের সদস্য। আহত ১ জনকে শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com