হরিপুরে দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা বাহিনী বিজিবি'র নজরদারি ও টহল বৃদ্ধি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৯ পিএম

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

সনাতন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎস পালনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর বিওপির অধীনে ৮ কিলোমিটার সীমান্ত এলাকার ৫টি পূজা মন্ডপের নিরাপত্তার জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়ন করেন দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি।

গতকাল শত্রুবার বিকালে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ৪২ বিজিবি'র অধিনায়। এসময় তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন তাদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে পারেন। সীমান্তবর্তী এলাকার জনগণের জানমাল রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা আন্তরিকও অঙ্গীকারাবদ্ধ।

এ লক্ষে সীমান্ত বা পূজামন্ডপ এলাকায় যেকোনো সন্দেহ জনক ব্যক্তি বা তৎপরতা পরিলক্ষিত হলে দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। পূজা শুরুর পরথেকে মিনাপুর বিওপির অধীনে বি ও পি গুলো নিয়মিত ভাবে পূজামন্ডপ পরিদর্শন করচ্ছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com