কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিদর্শনে উপপরিচালক আহমেদ হোসেন ভূইয়া

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম

আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

সরকারের পদক্ষেপ সারা দেশের ন‍্যায় ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলছে ।

শনিবার (১৬ অক্টোবর ) সকালে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন গাজীপুর জেলার উপপরিচালক আহমেদ হোসেন ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন 

বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার,তুমলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম। 

সাধারন সম্পাদক শাহাবুদ্দিন আখন্দ,

উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ নাজমুল হাই মামুন ,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন ।

গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযান ইউনিয়নের চুয়ারিয়াখোলা মিশন এলাকা থেকে শুরু হয়ে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে এই কার্যক্রম চলমান রয়েছে। জনগণের সচেতনতার লক্ষে চুয়ারিয়াখোলার মিশন এলাকা থেকে একটি রেলী বের হয়ে দক্ষিণ চুয়ারিখোলা বাজারে গিয়ে শেষ হয়।এই সময় উপপরিচালক ডেঙ্গু প্রতিরোধ মূলক ময়লা আবর্জনা নিজ হাতে পরিস্কার করেন, বাজারের ব‍্যবসায়ীদের সচেতন করে জনসচেতনতা মূলক রিপল‍েট বিতরন করেন। তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা জনপ্রতিনিধিদের উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর দিতে হবে। স্থানীয় বাসিন্দাদের বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া,পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়। 

এ সময় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম,ইউপি সদস্য সাগর রোজারিও (১ নম্বর ওয়ার্ড), আলী হোসেন (২ নম্বর ওয়ার্ড), সাদিকুর রহমান (৩ নম্বর ওয়ার্ড), ফালান মন্ডল (৪ নম্বর ওয়ার্ড), মজিবুর রহমান (৫ নম্বর ওয়ার্ড) ও বদরুজ্জামান সরকার মোমেন (৬ নম্বর ওয়ার্ড) উপস্থিত ছিলেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য সুপ্রিয়া সিঃ গমেজ, হাসিনা বেগম ও সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দা, ইউনিয়নের সকল গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com