মানিকগঞ্জে নজরুল চর্চায় বিজয়ীদের পুরস্কৃত করলেন খাদ্যমন্ত্রী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ এএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি ।

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করেন তিনি ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মাহফিল খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম এবং মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ।

এ ছাড়া মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা কালচারাল অফিসার মোছা. মোখলেছা হিলালী, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা কমিটির সদস্যসচিব শামীম বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com