ক্ষেতলালে ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের ক্ষেতলালে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার ১৯ অক্টোবর ভোররাতে উপজেলার বুড়াইল ফাজিল মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের আনিছুর রহমানের ছেলে আরিফুল ইসলাম ও একই গ্রামের আ: সাত্তারের ছেলে মেহেদুল ইসলাম।

পুলিশ জানায়, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ক্ষেতলাল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com