জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট আব্দুর রাহিদ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট আব্দুর রাহিদ।

অদ্য তিনি সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় দেখা যায়, মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।

জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট আব্দুর রাহিদ পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com