দৌলতপুরে যমুনায় ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পিএম

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ । জব্দ করা জালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা ।

শনিবার (১৭ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী । এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয় । জব্দ করা ইলিশ মাছ বিতরণ করা হয় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় ।

মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা ও ইলিশের উৎপাদন বাড়াতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে চলমান সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় । অবৈধভাবে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com