গাইবান্ধায় পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধ কে হত্যা চেষ্টা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের গোবিন্দপুর বালাআটা বাজার এলাকায় আজির উদ্দিন নামে বৃদ্ধ সাথে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানাযায়, মিঠু মিয়া,আরাফাত মিয়া,সায়াত মিয়া,রাজু,রানা,মাইদুল, আরিফ, আনারুল এবং অন্যান্য বিবাদীর সাথে জমিজমা সংক্রান্ত দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে।
যাহার ফলশ্রুতিতে আজ ১৭/০৯/২৬ ইং তারিখ রোজ শনিবার সকাল নয় ঘটিকায় পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্ত ব্যাক্তিগণ সহ আরো অঞ্ঝাত ব্যক্তি আজির উদ্দিনের বাড়িতে অনাধিকার প্রবেশ করে। এ সময় তাদের নিষেধ করলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং এক পর্যায়ে তাদের হাতে থাকা রড,লাঠি,চাকু সহ দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে বাড়িঘর ভাংচুর করে। এ সময় আজির উদ্দিন বাধা প্রদান করলে তাকে হত্যার উদ্দেশ্যে মাথার বাঁ পাশে এবং বাঁ পায়ে আষাত করে।
এ সময় অভিযুক্ত ব্যাক্তিরা বাক্স ভেঙ্গে নগদ এক লক্ষ ষাট হাজার টাকা এবং এক ভরি স্বর্নকার লুটপাট করে নিয়ে যান।
বর্তমানে আজির উদ্দিন এবং তার স্ত্রী কে গাইবান্ধা আধুনিক হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধিন রয়েছে।
এ বিষয়ে আজির উদ্দিনের ছেলে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।