সাদুল্লাপুরে ব্রিজের নিচে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।

শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়ন ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচে পানিতে ওই নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি থানা-পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানিতে ভাসমান অবস্থায় থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় জানা যায়নি। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com