ক্ষেতলাল উপজেলার ২ নং বড়তারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ২নং বড়তারা ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের মনোনীত ২ নং বড়তারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন, মতবিনিময় ও প্রায় ৫০০ মোটরসাইকেল শোডাউন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পূজামন্ডপ পরিদর্শন ও মোটরসাইকেল শোডাউন উপজেলার মাটির ঘর বাজার থেকে শুরু করে অত্র ইউনিয়নের সকল প্রজামণ্ডপ পরিদর্শন করে একই স্থানে এসে শোভাযাত্রা শেষ হয়।
শোভাযাত্রা পরবর্তী ইউনিয়ন বিএনপির উপজেলা, ওয়ার্ড এর বিএনপির অঙ্গ সংগঠনসহ জনসাধারণের আনন্দ উল্লাসের সমুদ্রের জোয়ার লক্ষ্য করা যায়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং বড়তারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম বিভিন্ন পূজামন্ডপে বক্তব্য এবং মতবিনিময় করেন। মতবিনিময় এবং পরিদর্শনকালে তিনি বলেন-শারদীয় পূজা উপলক্ষে ২নং বড়তারা ইউনিয়ন পরিষদের সমস্ত পূজামন্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন বাহিনীর মহড়া এবং গ্রাম পুলিশ এর দায়িত্ব অত্যন্ত প্রশংসা দাবিদার হিসেবে লক্ষ্য করা গেছে বলে মন্তব্য ও প্রশংসা করেন এবং সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল মত নির্বিশেষে সকলকে ২ নং বড়তারা ইউনিয়ন পরিষদকে আধুনিক এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং চেয়ারম্যান হিসেবে বিজয় কামনা করেন।
আরও পড়ুন
বোমা উদ্ধারের আতঙ্ক পেরিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব
জয়পুরহাটে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ