পাঁচবিবি সীমান্তে যৌন উত্তেজক সিরাপ ও কম্বল জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধীনস্থ ভাইগড় বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৪৪ পিস ভারতীয় যৌন উত্তেজক সিরাপ এবং তিনটি কম্বল জব্দ করেছেন।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর ভাইগড় বিওপি ও হিলি আইসিপি গেট এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়।
বিজিবির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে ভাইগড় বিওপির কমান্ডার-এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্তে টহল দেওয়ার সময় সীমান্ত পিলার ২৯০-এর কাছাকাছি বাংলাদেশের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে ‘গুচ্ছগ্রাম’ নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় পাকা রাস্তার পাশে সন্দেহভাজন একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পেয়ে তা উদ্ধার ও তল্লাশি চালানো হয়। পরে ওই ব্যাগটি থেকে ১০০ মিলিলিটারের মোট ১৪৪ পিস ভারতীয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ (নিশি) জব্দ করা হয়।
এ ছাড়া একই দিন বিজিবির অপর একটি দল হিলি আইসিপি গেটে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ৩টি ভারতীয় কম্বল জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি আরও জানায়, সীমান্তে সব ধরনের চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রোধে ২০ বিজিবির এমন কঠোর অভিযান ও টহল তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।
আরও পড়ুন
পূজায় শাড়ি উপহার পেলেন নারীরা, মুখে চওড়া হাসি
৬৪টি পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার, কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার
হ্নীলা ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ ঘিরে বিতর্ক, সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা