পূজায় শাড়ি উপহার পেলেন নারীরা, মুখে চওড়া হাসি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পিএম

মোঃ মিলন শাহ্, বিশেষ প্রতিনিধি ​ধামইরহাট (নওগাঁ):

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনন্দে নতুন মাত্রা যোগ হলো নওগাঁর ধামইরহাটে। উৎসবের আবহ দ্বিগুণ করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫০টি অভাবী ও সুবিধাবঞ্চিত সনাতন পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন শাড়ি।

​সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে এই পূজার উপহার তুলে দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. এনামুল হক।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী এবং নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমেদ।

​উপহারের নতুন শাড়ি হাতে পেয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি ফুলমনি পাহান। হাসিমুখে তিনি বলেন, “পূজার আগে সরকারের পক্ষ থেকে এই শাড়িটা পেয়ে মনটা ভরে গেছে। আমাদের পূজার আনন্দ এখন অনেক বেড়ে গেল!”

​প্রশাসনের এই সময়োপযোগী ও আন্তরিক উদ্যোগে স্থানীয় সনাতন সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়েছে বিশেষ উৎসবের আমেজ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com