সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন মাদকসেবী, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুজন, চুরির মামলায় একজন এবং ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবী হিসেবে ২০ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুজন, চুরির মামলায় একজন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মাদকসেবীরা হলেন: তমাল সরদার (১৯), মোঃ সেন্টু (৩৮), মোঃ নাদিম শেখ (১৯), মোঃ আলী হোসেন (৪০), মোঃ আজিজ (২৯), মোঃ এরসাদ (৪০), মোঃ এসহাক (৩২), মোঃ জহির (৩৫), সোহেল মিয়া (২৭), সুকান্ত সরকার (৪০), রবিউল ইসলাম (২৫), মামুন (৪০), মোঃ নাছির হোসেন (৫০), মোঃ কাজল মিয়া (২২), সোলায়মান (৪২), মোঃ রিপন মিয়া (৩৮), মোঃ শাহিন আলম (২০), নবাব মিয়া (৩০), আরিফুল ইসলাম (২৫) ও মোঃ জাকির (৪৫)।

ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: সোনারগাঁও উপজেলার গোবিন্দপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে গাজী ইরফান (২০) এবং সোনারগাঁও উপজেলার ভবনাথপুর গ্রামের আঃ জলিলের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৩)।

চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন: সোনারগাঁও উপজেলার জৈনপুর গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ ফরহাদ (১৮)।

ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: সোনারগাঁও উপজেলার কাঁচপুর উত্তরপাড়া (পুরাতন কাঁচপুর) গ্রামের মৃত ওমর চান বেপারীর ছেলে মোঃ ইয়াছিন বেপারী এবং সোনারগাঁও উপজেলার বুরুমদী গ্রামের জয়নালের ছেলে রিফাত (২৮) ও রাহাত (২৬)।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদক নির্মূল, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com