চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

মঙ্গলবার (২০ অক্টোবর) পাবনা-৩ সংসদীয় আসনের অন্তর্গত চাটমোহর পৌর এলাকার হরিসভা পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা পরিস্থিতি ও দুর্গাপূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন সংসদ সদস্য। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন তিনি।

এমপি রুমা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে হবে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com