কালাইয়ের সন্তান আন্তর্জাতিক স্বীকৃতি ও বিশেষ স্কলারশিপ অর্জন করায় প্রতিমন্ত্রী গভীর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:২৬ এএম

জয়পুরহাট প্রতিনিধি:

বুধবার ২১ শে অক্টোবর বিকেল বেলা বিদ্যালয়ের অফিস কক্ষে আন্তর্জাতিক অঙ্গনে কালাইয়ের শিক্ষার্থী আশিক আহমেদের সাফল্য অর্জনে প্রতিমন্ত্রীর অভিনন্দন ও শুভেচ্ছা।

যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়াভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় গবেষণা ও প্রবন্ধ রচনায় আন্তর্জাতিক স্বীকৃতি ও স্কলারশিপ অর্জন করায় জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আশিক আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা। 

প্রতিমন্ত্রী তাঁর বার্তায় এই অর্জনকে কালাই অঞ্চল তথা পুরো দেশের জন্য এক অনন্য গৌরবময় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি মেধাবী এই শিক্ষার্থীর উজ্জ্বল ও সফল ভবিষ্যৎ কামনা করে আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত এই জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে তিনি আগামী দিনে দেশের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

জয়পুরহাটের কালাই উপজেলার কৃতি সন্তানের আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মানজনক স্কলারশিপ অর্জনের মধ্য দিয়ে পুরো কালাই অঞ্চলে বইছে আনন্দের বন্যা। এই ঐতিহাসিক অর্জনে গভীর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী। তিনি এই সাফল্যকে কালাই তথা সমগ্র বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবময় অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। এ উপলক্ষে আশিক আহমেদ জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এদিকে এই অসাধারণ অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এক উৎসবমুখর পরিবেশে অত্যন্ত আবেগময় ও উদ্দীপনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, "আমাদের এই শিক্ষার্থীর আন্তর্জাতিক অঙ্গনে গৌরবময় পদচারণা ও সাফল্য প্রমাণ করে যে মেধা ও পরিশ্রম থাকলে সীমানা কোনো বাধা নয়। সে শুধু আমাদের স্কুলের নাম নয়, বরং পুরো কালাই ও দেশের মুখ উজ্জ্বল করেছে। তার এই অর্জন আমাদের অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও বড় স্বপ্ন দেখার নতুন প্রেরণা জুগিয়েছে।"

আন্তর্জাতিক এই স্বীকৃতি পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। মিষ্টি বিতরণ ও আনন্দে মেতে উঠেছেন এলাকার সর্বস্তরের মানুষ। স্থানীয় প্রবীণ ও তরুণ সমাজ যৌথভাবে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, কালাইয়ের মাটিতে জন্ম নেওয়া সন্তানের এমন বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরা তাদের জন্য পরম অহংকার ও গর্বের বিষয়।

সকলেই এই উদীয়মান মেধাবী কৃতি সন্তানের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে কালাইয়ের শিক্ষা ও সংস্কৃতিকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার

ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় এর ভার প্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, শিক্ষক মন্ডলী, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আশিকের এই অর্জন শুধু তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই নয়, বরং পুরো জয়পুরহাট জেলার জন্য গর্ব ও অনুপ্রেরণার। তার সাফল্য আগামীর শিক্ষার্থীদের গবেষণা, সৃজনশীল লেখালেখি ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করবে—এমনটাই প্রত্যাশা।

মেধা, অধ্যবসায় ও স্বপ্নের পথে এগিয়ে যাক আশিক। উজ্জ্বল হোক জয়পুরহাটের নাম, সমৃদ্ধ হোক বাংলাদেশের ভবিষ্যৎ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com