কালাইয়ে মেয়র পদপ্রার্থী আবু ইউসুফের দৃষ্টিনন্দন আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের কালাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওড়াঁ ঈদগাহ মাঠ সংলগ্ন প্রাঙ্গণে স্থানীয় যুবসমাজের উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ অক্টোবর শুক্রবার বেলা ৯ টায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং কালাই পৌরসভার মেয়র পদপ্রার্থী আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত, সুশৃঙ্খল এবং স্বাস্থ্যসচেতন রাখতে ক্রীড়া ও শারীরিক চর্চার কোনো বিকল্প নেই।
এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় তরোয়ানদের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করতে সাহায্য করে।” তিনি ভবিষ্যতে কালাই পৌরসভার ক্রীড়া সংস্কৃতির সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদান এবং যুবসমাজের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্বোধনী খেলা দেখতে স্থানীয় ক্রীড়ামোদী ও বিপুল সংখ্যক দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
আয়োজক কমিটির যুবনেতারা সুন্দর ও সুষ্ঠুভাবে পুরো টুর্নামেন্ট সমাপ্ত করার জন্য স্থানীয় বাসিন্দা ও দর্শকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন
বদরগঞ্জে ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডের ওপর যাত্রীদের হামলার অভিযোগ
মানিকগঞ্জে ব্যতিক্রমী শহীদ মিনার উদ্বোধন, নবনির্মিত মিনার মঞ্চেই প্রথম আলোচনা সভা
আগামী ২৮ অক্টোবর যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান এফ,এ সোহেল চৌধুরী