ফানুসের আলোয় প্রবারণা পূর্ণিমা উদযাপনের প্রস্তুতি, মহালছড়িতে প্রশাসনের সমন্বয় সভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ।

সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, ১ নম্বর মহালছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা, মুবাছড়ি ও ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভান্তেগণ।

সভায় আগামীকাল রোববার ও সোমবার উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে ফানুস বাতি উড্ডয়নসহ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে প্রবারণা পূর্ণিমা উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। উৎসবটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি এবং সার্বিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে মহালছড়ি উপজেলার বৌদ্ধ বিহারগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com