চাটমোহরে পুরাতন কাঁচাবাজারে এমপি রুমার লিফলেট বিতরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম
পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর পৌরসভার পুরাতন কাঁচাবাজার এলাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
শনিবার (২৪ অক্টোবর) বাজার এলাকায় লিফলেট বিতরণকালে তিনি ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন।
লিফলেট বিতরণকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।