ক্ষেতলালে হারানো ঐতিহ্য ধরে রেখেছেন পশ্চিম দেওগ্রামের মানুষ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
গ্রামবাংলার ঐতিহ্য, আমাদের গর্ব, সময়ের বিবর্তনে দিন দিন হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামীণ এই প্রাচীন খেলাটি এখন অনেকটাই বিলুপ্তির পথে। তবে সেই হারানো ঐতিহ্যকে এখনো বাঁচিয়ে রেখেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পশ্চিম দেওগ্রামের মানুষ।
একসময় গ্রামবাংলার বিভিন্ন উৎসব, মেলা ও বিশেষ আয়োজনে লাঠিখেলা ছিল মানুষের অন্যতম প্রধান আকর্ষণ। ঢাকঢোলের শব্দ আর লাঠিয়ালদের শৈল্পিক কসরতে মুখর হয়ে উঠত গ্রামের মাঠ-প্রান্তর। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষই দারুণ উৎসাহ নিয়ে উপভোগ করতেন এই ঐতিহ্যবাহী খেলা।
স্থানীয়দের প্রত্যাশা, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানো গেলে লাঠিখেলার ঐতিহ্য আরও দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব হবে। গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষায় পশ্চিম দেওগ্রামের এই প্রশংসনীয় উদ্যোগ অন্যদের জন্যও অনুপ্রেরণা হতে পারে।
"গ্রামবাংলার ঐতিহ্য বাঁচুক, থাকুক আগামী প্রজন্মের হাতে।"