আগামী ২৮ অক্টোবর যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান এফ,এ সোহেল চৌধুরী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম
উচমান গনি, টেকনাফ কক্সবাজার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ অক্টোবর টেকনাফ উপজেলা ও পৌরসভা এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল যুব সমাবেশ ও র্যালি।
এ উপলক্ষে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও তরুণদের দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এফ এ সোহেল চৌধুরী।
তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও র্যালিতে ব্যাপক উপস্থিতির মাধ্যমে কর্মসূচিকে সফল করার জন্য যুবদলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।