রাওয়ালপিন্ডিতে শ্রীলংকার অবিশ্বাস্য জয়!
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
হ্যারি ব্রুক দ্রততম রেকর্ড ১১৪ বলে ডাবল সেঞ্চুরি করেছেন, শেষপর্যন্ত ২০২ রান করেচেন ১১৬ বলে। ৩০ বলে ৬৬ রান উইল জ্যাকস। ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৪২৯।
ওয়ানডে ম্যাচে টি-টোয়েন্টির ছোঁয়া আর রাওয়ালপিণ্ডির রোড পিচ মিলে রানের উৎসব।
কিছুদিন আগে ইংল্যান্ডের মাটিতে তুলোধুনো হওয়া শ্রীলংকার জয়ের সুযোগ কোথায়! প্যাথুম নিসাংকার মতো ম্যাচ উইনারও দলে নেই।
কিছু দেশ এখনো নিয়ম করে টেস্ট খেলে। টি-টোয়েন্টির জয়জয়কার সবখানেই। দু'টোর চাপে ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবার দশা। চার বছর পর পর বিশ্বকাপের বছরে সবাই একটু বাড়িয়ে খেলে। তবুও পঞ্চাশ ওভারের রোমাঞ্চ আলাদাই৷ এখানে ১০০ ওভার খেলা শেষেও দুই দল সমানে সমান। দু'টো রান আর একটা ক্যাচেই পার্থক্য জয় আর হারের৷
পবন রত্নায়াকে ১০৫ বলে ১৩০ রান করেছেন, আবিষ্কা ফার্নান্দোর সংগ্রহ ৮৩ বলে ৯৭৷ শানাকা রকেট গতিতে ৫০ বলে ৯৭। শেষ দুই ওভারে চার উইকেট হাতে রেখে শ্রীলংকার দরকার ১৩ বলে ১২। খেলায় তখনই নাটকের মোড়। শেষ ওভারে তৃতীয় ও চতুর্থ বলে দুই উইকট পতন। শেষ দুই বলে দরকার ছয় রান। ২৭ বলে ৬১ রান করা জানিথ লিয়ানাগে ছক্কাটা মারলেন লং অফের উপর দিয়ে। এক বল, আর দুই উইকেট হাতে নিয়ে জয়ী শ্রীলংকা।
টি-টোয়েন্টির দাপটে হারিয়ে যাওয়া এক অন্যরকম ওয়ানডে ক্রিকেট দেখলো বিশ্ববাসী।
৪২৯ রান চেজ করে শ্রীলংকা ইতিহাসের দ্বিতীয় রেকর্ড ব্রেক জয় পেলো।
আরও পড়ুন
গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ২৪ ঘণ্টার আলটিমেটাম
এবার মানিকগঞ্জের চার অ্যাথলেট ও চার ব্যাডমিন্টন খেলোয়াড় খেলবে জাতীয় পর্যায়ে, পদকের স্বপ্ন
এ বছর দুর্গাপূজায় ঘিওরে ১৮ হাত উচ্চতার দুর্গাপ্রতিমা, মানিকগঞ্জ জেলার মধ্যে অন্যতম বৃহৎ দাবি