বাগাদীতে ভোটারদের পছন্দ ক্লিন ইমেজের চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল মিজি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম

সোহাঈদ খান জিয়া, প্রতিনিধি 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরের বাগাদী ইউনিয়নে এখন 

উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মাঠে নেমেছেন পুরুষ ও নারী সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থীরা। অনেকে যেমন দলীয় মনোনয়ন বাগাতে শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন, তেমনি কেউ কেউ মনোনয়নের হিসাব-নিকাশ পাশে সরিয়ে সরাসরি ভোটারদের মন জয়ে ব্যস্ত।

 

মনোনয়নের আগে সাধারণ মানুষের ভালোবাসা অর্জনকেই আসল কাজ বলে মনে করেন বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও গণমানুষের নেতা আলহাজ্ব আলমগীর আলম জুয়েল মিজি।

তিনি চাঁদপুর জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (দারোগা) আলহাজ্ব সেকান্দর আলী মিয়াজীর সুযোগ্য সন্তান। বাবার সততা ও সেবামূলক ঐতিহ্যকে ধারণ করেই জুয়েল মিজি দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে এলাকার অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন।

 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিপদে-আপদে যে কোনো মানুষের চিকিৎসাসেবা, গৃহনির্মাণ কিংবা রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজে তিনি সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। তাঁর দরজা থেকে কখনো কেউ খালি হাতে ফিরে যাননি। সমাজসেবায় তাঁর এই নিরবচ্ছিন্ন অবদানের কারণেই আজ স্থানীয়রা তাঁকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুরোধ জানিয়েছেন।

 

 

সরেজমিনে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানে ঘুরে দেখা গেছে, সব বয়সের ভোটারদের মুখেই এখন জুয়েল মিজির নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর পক্ষে প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। নিরহংকারী, নির্লোভ ও শতভাগ ‘ক্লিন ইমেজ’-এর মানুষ হিসেবে এলাকার ভোটাররা তাঁকে বেশ পছন্দ করেন।

 

এলাকার সাধারণ ভোটাররা জানান, “জুয়েল মিজি একজন সৎ, নিষ্ঠাবান ও নিরহংকারী মানুষ। তাঁর বাবার মতোই তিনি সব সময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। প্রচার না চালিয়ে তিনি নীরবে মানবের সেবা করেন। ইউনিয়নকে ঢেলে সাজাতে ও মানুষের অধিকার আদায়ে তাঁর মতো যোগ্য ব্যক্তিরই আজ চেয়ারম্যান হিসেবে খুব প্রয়োজন।”

 

ভোটারদের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে জুয়েল মিজিও নিরবচ্ছিন্নভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করছেন। স্থানীয় জরিপ ও সাধারণ মানুষের আলোচনায় তিনি ইউনিয়নের সাধারণ ভোটারদের পছন্দের মধ্যে অবস্থান করছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com