শ্রীবরদী সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম
তৌহিদুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৬৫ হাজার টাকা সিজার মূল্যের ভারতীয় কসমেটিকস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মারিংপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করতে সক্ষম হয় বিজিবি। আটক পণ্যের সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।
৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
বিজিবি আরও জানায়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় সীমান্তে অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।
আরও পড়ুন
৯৬'র মতো আবারো আওয়ামী লীগের সঙ্গে সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খাঁন
নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী আব্দুল বারী