কালাইয়ে বাঁশিলাপাড়া আবাবিল হিলফুল ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ সম্পন্ন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:২৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
বুধবার ২১ শে অক্টোবর সন্ধ্যায় “মানবতার সেবায়, সমাজের কল্যাণে” এই স্লোগানকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে কালাই উপজেলার ‘বাঁশিলাপাড়া আবাবিল হিলফুল ফাউন্ডেশন’।
আয়োজিত এই মানবিক কর্মসূচিতে এলাকার অসচ্ছল, প্রবীণ ও দুস্থ পরিবারগুলোর হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবী সদস্যরা।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “আমাদের সমাজ ও আশপাশের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।
সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতায় আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। মানবসেবার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
উপকারভোগী প্রবীণ ও সাধারণ মানুষ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন আবাবিল হিলফুল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।