প্রতিশ্রুতি বাস্তবায়নে মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিনের প্রবীণ শ্রমিক এবং সাবেক বেবির চেন মাস্টার ফরিদ উদ্দিনকে (সদস্য নম্বর: ৫০৮) ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অবসর ভাতা প্রদান করা হয়েছে।
নির্বাচনের পূর্বে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অর্থ তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে পরিবহন খাতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী এই প্রবীণ শ্রমিক ভাতা পেয়ে অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত হন।
মটর শ্রমিক ইউনিয়নের বর্তমান নেতৃত্বের নির্বাচনের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল প্রবীণ ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের কল্যাণে কাজ করা এবং তাদের ভাতা নিশ্চিত করা। এই অর্থ হস্তান্তরের মাধ্যমে সেই প্রতিশ্রুতি পূরণ করা হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জয়পুরহাট জেলা মোটরসাইকেল ইউনিয়নের সভাপতি এম এ হেলাল, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা শিপলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রবীণ শ্রমিকের দীর্ঘ কর্ম জীবনের অবদানকে স্মরণ করে বক্তারা বলেন- শ্রমে-ঘামে গড়ে ওঠা এই সংগঠন সর্বদা শ্রমিকদের বিপদে-আপদে পাশে থাকবে এবং প্রবীণ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভাতা গ্রহণের পর প্রতিক্রিয়া জানিয়ে মোঃ ফরিদ উদ্দিন জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।