কালাই পৌরসভায় সম্প্রীতির বার্তা নিয়ে মেয়র পদপ্রার্থী আবু ইউসুফ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

গতকাল মঙ্গলবার ২০ অক্টোবর রাতে পৌরসভার বিভিন্ন পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসবের আনন্দকে আরও আনন্দময় করতে কালাই পৌরসভার দুটি পূজামণ্ডপে উপহার প্রদান করেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আবু ইউসুফ।

রাজনীতি হোক মানুষের কল্যাণে, নেতৃত্ব হোক সকল মানুষের আস্থার প্রতীক। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও মানবিক কালাই পৌরসভা গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।

পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আবু ইউসুফ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উৎসবের আনন্দকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁর এ আয়োজনের মূল বার্তা ছিল—ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার।

স্থানীয়দের কাছে শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক বন্ধন ও সম্প্রীতি প্রকাশেরও উপলক্ষ। এমন উৎসবের সময়ে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও সহায়তা প্রদান বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে পারে। ধর্মীয় ভিন্নতা ভুলে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যাশাই তাঁর এ কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে।

মানুষের সঙ্গে, মানুষের পাশে-সকলের জন্য ভালোবাসা ও সম্মান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com