ক্ষেতলালে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক সহায়তায় জেলা প্রশাসক আল মামুন মিয়া
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলালে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ২৭ জন উপকারভোগীর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়।
শুক্রবার ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ২ নং বড়তারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।