পাঁচবিবি বারোকান্দ্রী প্রীতি ফুটবল টুর্নামেন্ট (সিজন ৯) উদ্বোধনে এমপি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারোকান্দ্রী খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট (সিজন ৯) ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

গতকাল ২২শে অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় বারোকান্দ্রী খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুন্নবীর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা জামাত ইসলামের আমির ফজলুর রহমান সাঈদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, সহকারি সেক্রেটারি মাওলানা আবু রায়হান, মোহাম্মদপুর ইউনিয়ন জামাত ইসলামের আমির 

শহিদুল ইসলাম, সেক্রেটারি বায়োজীদ বোস্তামী, সরাইল কলেজের প্রভাষক মনজুরুল হাসান, আমেরিকা প্রবাসী নাজমুল হক প্রধান, বারোকান্দ্রী খেলোয়ান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী খেলায় বিরামপুর একাদশ বনাম ছাতনী একাদশের মত অনুষ্ঠিত হয়, ১-১ বলে সমঝোতা হলে 

ট্রাইবেকারে হাকিমপুরের ছাতনী বিজয় লাভ করে। খেলার ধারাভাষ্যকার ছিলেন উত্তরবঙ্গের বিখ্যাত ধারাভাষ্যকার রাসেল আহমেদ, রেফারির দায়িত্ব পালন করেন কিসকো।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com