সড়ক দুর্ঘটনায় আহত হ্নীলার কৃতি সন্তান লেফটেন্যান্ট কর্নেল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

উচমান গনি টেকনাফ কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রাখাইন চৌধুরীপাড়ার কৃতি সন্তান ও বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম থেকে নিজ গ্রামের উদ্দেশ্যে আসার পথে কানজরপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেলকে বহনকারী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-ঘ ১৭-৯৬৭৭) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রামু ক্যান্টনমেন্টে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর হ্নীলা ইউনিয়নসহ পুরো টেকনাফে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

 পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

তার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শুভকামনা জানিয়েছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com