জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গঠনে যুবদের ঐক্যের ডাক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৩ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

​জয়পুরহাটে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে এক মাদকবিরোধী আলোচনা সভা।

‘মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের ঐক্যবদ্ধ অঙ্গীকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আউশগাড়া যুব সমাজের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জয়পুরহাট জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

​সভায় বক্তব্য রাখেন-জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির। তিনি তাঁর বক্তব্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মাদক প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকার পাশাপাশি স্থানীয় তরুণদের সক্রিয় উদ্যোগকে সাধুবাদ জানান।

​প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, "একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবসমাজ সচেতন ও ঐক্যবদ্ধ হলে সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব।" মাদককে 'না' বলে সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

​উক্ত আলোচনা সভায় এলাকার সর্বস্তরের জনগণ ও যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে উপস্থিতি সকলেই মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com