চট্টগ্রামে ৮৭ লাখ টাকার ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ 

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের আনোয়ারায় ২৮,৫৩০ পিস ইয়াবা ও সীতাকুণ্ডে ২০ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

মঙ্গলবার (২০ অক্টোবর) আনোয়ারার তৈলার দ্বীপ সংলগ্ন সরকারহাট গরু বাজার এলাকা থেকে দুজনকে ও ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে এলাকা থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার কৃতরা হলেন-কক্সবাজার জেলার চকরিয়া থানার মালুমঘাট এলাকার আব্দুর গফুরের ছেলে সিএনজি চালক মো. সাকিব (১৯), একই এলাকার সেলিম উল্যাহর ছেলে জাহিদুল ইসলাম (২০) ও কক্সবাজার সদর এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে জাকির হোসেন (৫২)। 

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দীন আহমদ। তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারের খবর পেয়ে গত ২০ অক্টোবর আনোয়ারার তৈলারদ্বীপ এলাকার সরকারহাট গরুরু বাজার এলাকায় অভিযান চালানোহয়। এসময়একটি সিএনজি অটোরিকশা থেকে ২৮,৫৩০পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা। 

অপরদিকে গতকাল শুক্রবার সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে জাকির হোসেন নামে এক যুবককে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। 

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিদের আনোয়ারা থানা পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআরবির এই কর্মকর্তা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com