পাঁচবিবি সীমান্তে যৌন উত্তেজক সিরাপ ও মাদক জব্দ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৪ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে পৃথক অভিযানে ১৬৮ বোতল যৌন উত্তেজক সিরাপ (আগুন) ও ৬০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

২১ অক্টোবর জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর পাঁচবিবি বিশেষ ক্যাম্প লতির বাজার এলাকা থেকে আসামিবিহীন অবস্থায় ১৬৮ বোতল সিরাপ এবং মংলা বিশেষ ক্যাম্প সীমান্ত পিলার ২৮৮ এর ৭০ গজ ভেতরে ঘাসুড়িয়া এলাকার পানের বরজের পাশ থেকে ৬০ পিস ট্যাবলেট জব্দ করে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com