বাকেরগঞ্জে দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, আটক ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে সড়ক পারাপারের সময় দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে আব্দুল মন্নান মল্লিক (৬০) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​বৃহস্পতিবার দুপুরে বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক একটি অটোরিকশা আটক করা সম্ভব হলেও অপরটি পালিয়ে যায়।

​নিহত আব্দুল মন্নান মল্লিক উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামের মৃত শামসুল হক মল্লিকের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মডেল মসজিদ সংলগ্ন সড়ক পার হচ্ছিলেন তিনি এ সময় দ্রুতগতিতে আসা দুটি অটোরিকশা চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।​ঘটনার পর পর স্থানীয়দের সহায়তায় পুলিশ দুর্ঘটনায় জড়িত একটি অটোরিকশা আটক করলেও অন্যটি পালিয়ে যায় । 

​বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় ও বিনা ময়নাতদন্তে লাশ পাওয়ার আবেদন করায় বিকেল ৫টায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com