গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের এস আই ও বিএনপি নেতা নিহত এবং ২ জন আহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ পিএম

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক এসআই ও স্থানীয় বিএনপির এক নেতা প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরেক এসআই গুরুতর আহত হয়েছেন, আহত হয়েছেন গাড়িচালকও।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন এসআই মিজানুর রহমান (৩০) ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান শেষে আটক এক ব্যক্তিকে নিয়ে থানায় ফেরার পথে কলেজের সামনে গাড়ি থামিয়ে কথা বলছিলেন পুলিশ সদস্যরা। এ সময় ঘোড়াশালগামী একটি কাভার্ডভ্যান তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রফিক মোল্লাকে মৃত ঘোষণা করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়। আহত এসআই জাবেদ ওমর চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি শনাক্তে কাজ করছে পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com