সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করতে হবে: ইমদাদুল হক মিলন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট:

দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেছেন, সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করে যেতে হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাব হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মফস্বল সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের কথা তুলে ধরার পাশাপাশি দেশের ইতিবাচক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান ইমদাদুল হক মিলন।

এ সময় কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক গোলাম তাহামিদুল আলম তিতাসসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় কবি-লেখক এবং লালমনিরহাট সাহিত্য সংসদের নেতারাও সভায় অংশ নেন। সভা শেষে কালীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে গুণী এই কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনকে শুভেচ্ছা জানানো হয় এবং স্মারক সম্মাননা দেওয়া হয়।

এ সময় তিনি উপস্থিত সবাইকে তার লেখা ‘অ্যালবামে কত ছবি’ বই উপহার দেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com