টঙ্গীতে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল গ্রেপ্তার, অপরাধীর স্বীকারোক্তি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

গাজীপুর প্রতিনিধি 

টঙ্গীতে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে উপাধ্যক্ষ মুসলেউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার শিশুটিকে হয়রানির পাশাপাশি বিষয়টি কাউকে জানালে মারধরের হুমকি দেন ওই শিক্ষক। পরে শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে মাদ্রাসায় গেলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্তকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফ হোসেন জানান, শিশুটির বাবার করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com